ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

শিক্ষক স্বল্পতা পূরণে সরকার নিল নতুন সিদ্ধান্ত: অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল গঠনের নির্দেশ

সারা দেশে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও উন্নত করার লক্ষ্যে সরকার অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের একটি তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই তালিকাভুক্ত শিক্ষকদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে শিক্ষক স্বল্পতা এবং এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগে বিলম্ব হওয়ার কারণে যে পাঠদান বিঘ্নিত হচ্ছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং গুণগত ও মানসম্পন্ন শিক্ষা দানের উদ্দেশ্যে অভিজ্ঞ এবং শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে একটি ‘অবসরপ্রাপ্ত শিক্ষক পুল’ গঠন করা হবে।

উপজেলাভিত্তিক এই পুল গঠনের জন্য দেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে এবং সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/এডহক কমিটির অনুমোদনক্রমে প্রয়োজন অনুযায়ী এই পুল থেকে শিক্ষকদের সাময়িকভাবে নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

এই সংক্রান্ত সম্মানী ব্যয় প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে নির্বাহ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে। এদিকে, স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগের বিষয়েও শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

শিক্ষক স্বল্পতা পূরণে সরকার নিল নতুন সিদ্ধান্ত: অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল গঠনের নির্দেশ

আপডেট সময় : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬