মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪৩ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

৩০ জেলায় ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

  • হালনাগাদ সময় : ০১:৩১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা, স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ নভেম্বর) অধিদপ্তরের ৩৯টি টিম একযোগে পাইকারি ও খুচরা বাজার, বিভিন্ন ফার্মেসি, বেকারি এবং হোটেল-রেস্তোরাঁয় এই অভিযান চালায়।

ঢাকা মহানগরসহ দেশের ৩০ জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের দায়ে ৭৫টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি রোধ, ওজন কারচুপি বন্ধ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়। পাশাপাশি হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি ও সংশ্লিষ্ট আইন প্রতিপালন করার বিষয়টিও নিবিড়ভাবে তদারকি করা হয়।

এ সময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিক মজুদ এবং সরবরাহে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকার কড়া নির্দেশনা দেওয়া হয়।

অভিযান চলাকালে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্যামফলেট বিতরণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, ক্যাব এবং বণিক সমিতির প্রতিনিধিরা সার্বিকভাবে এই কার্যক্রমে সহযোগিতা করেন।

ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কিনে বুদ্ধিমানের পরিচয় দেওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে যেকোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

25 November 2026

পবিত্র নগরী মক্কার দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ‘মক্কা গেট’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৩০ জেলায় ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

হালনাগাদ সময় : ০১:৩১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬