মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০০ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আদানির ৮০০ মেগাওয়াটের এক ইউনিট ২৫ দিন বন্ধ থাকবে

  • হালনাগাদ সময় : ০৫:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত থেকে ইউনিটটির রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আদানি পাওয়ার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ইউনিটটির প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রাংশের সার্ভিসিং এবং সম্ভাব্য ত্রুটি প্রতিরোধে বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) গত ২৬ অক্টোবর সম্মতি দিয়েছে বলেও জানিয়েছে আদানি পাওয়ার।

তবে রক্ষণাবেক্ষণ চলাকালে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের অপর ৮০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আদানির ৮০০ মেগাওয়াটের এক ইউনিট ২৫ দিন বন্ধ থাকবে

হালনাগাদ সময় : ০৫:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬