মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১১ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

প্রাণনাশের হুমকি পেয়ে জিডি করলেন জোরারগঞ্জ থানার ওসি

  • হালনাগাদ সময় : ০৬:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দিয়ে তাকে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি।

জিডি সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোড ব্যবহার করে একটি নম্বর থেকে ওসির সরকারি মুঠোফোনে একাধিক বার্তা পাঠানো হয়। বার্তায় ওসিকে কাফনের কাপড় প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে তার পরিবার ও বংশ ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, দায়িত্ব পালনকালে এ ধরনের হুমকি তাকে দমাতে পারবে না। তিনি বলেন, ‘আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করে যাব। বিদেশি নম্বর থেকে আসা বার্তাগুলো শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’ মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হুমকিদাতার পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

21 November 2026

জাহাজ ভাঙা শিল্পের শ্রেণি পরিবর্তন: পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় বাপা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রাণনাশের হুমকি পেয়ে জিডি করলেন জোরারগঞ্জ থানার ওসি

হালনাগাদ সময় : ০৬:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬