সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদ’ ও জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এবং সাবেক এমপি মীর মোস্তাক আহমেদের আস্থাভাজন হিসেবে পরিচিত শেখ তৌহিদুর রহমান ডাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা শহরের নবারুন স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শেখ তৌহিদুর রহমান ডাবলু শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকার শেখ জিয়াউর রহমানের ছেলে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় জনতা নবারুন স্কুল মোড় থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে সহিংসতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।























