মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১১ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড

  • হালনাগাদ সময় : ১০:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকা বিশেষ জজ আদালত-৮-এর বিচারক নূরে আলম ভূঁইয়া এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মারিয়াম লাকি বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মানিককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। এ ছাড়া ২৭(১) ধারায় তাঁকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা অর্থদণ্ড ও বাজেয়াপ্তির আদেশ দেন আদালত। রায়ে বলা হয়, দুটি ধারার সাজা একই সঙ্গে চলবে।

মামলার বিবরণীতে জানা যায়, ২০২৩ সালের ২ নভেম্বর দুদকের কাছে দাখিল করা সম্পদ বিবরণীতে ৭১ লাখ ৯৯ হাজার ৫২৩ টাকার সম্পদ গোপনের তথ্য উঠে আসে। একই সঙ্গে ৯৮ লাখ ২০ হাজার ৭৭৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৫ সালের ৬ মার্চ দুদকের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন মামলা দায়ের করেন।

তদন্ত শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরে ২৯ জুলাই চার্জ গঠন করে বিচারকাজ শুরু হয় এবং ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

24 November 2026

গৌরীপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড

হালনাগাদ সময় : ১০:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬