মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৯ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণ, আহত ২

  • হালনাগাদ সময় : ১০:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় একটি ভাঙারির দোকানে বস্তাভর্তি মালামাল নামানোর সময় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভাঙারি বিক্রেতা ও এক ক্রেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রেললাইনের পাশে রুহুল আমিনের দোকানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

আহতরা হলেন ভাঙারি বিক্রেতা সুমন এবং ক্রেতা রুহুল আমিন। বিস্ফোরণের তীব্রতায় তাদের দুজনের পায়েই গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হাসান জানান, আহতদের সার্জারি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য রয়েছে কি না, তা আহতদের সুস্থ হওয়ার পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

21 November 2026

জাহাজ ভাঙা শিল্পের শ্রেণি পরিবর্তন: পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় বাপা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে ককটেল বিস্ফোরণ, আহত ২

হালনাগাদ সময় : ১০:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬