মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪৪ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

উপজেলা হাসপাতালে ২০ হাজার চিকিৎসক ও ৬০ হাজার নার্স প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০১:২২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশের প্রতিটি উপজেলা হাসপাতাল ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ফ্ল্যাগシップ কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত ২০ হাজার চিকিৎসক ও ৬০ হাজার নার্স প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, বর্তমানে দেশে চিকিৎসক ও নার্সের অনুপাতে ভারসাম্যহীনতা সৃষ্টি হওয়ায় স্বাস্থ্য জনবলের পিরামিড কাঠামো ভেঙে পড়েছে।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে ২০ ৪০ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্য জনবলের চাহিদার প্রক্ষেপণ শীর্ষক এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, একটি আদর্শ স্বাস্থ্য ব্যবস্থায় একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকা প্রয়োজন। অথচ বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৬ হাজার চিকিৎসকের বিপরীতে নার্স ও মিডওয়াইফ রয়েছেন মাত্র ১ লাখ ৯ হাজার। ফলে জনবল কাঠামো সোজা হয়ে সিলিন্ডারে রূপ নিয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের অতিরিক্ত কাজের চাপ সামলাতে হচ্ছে।

নতুন পদ সৃষ্টির প্রশাসনিক জটিলতা তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য খাতে নতুন পদের প্রস্তাব পাঠানো হলে পরিচালন ব্যয় বৃদ্ধির অজুহাতে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় তা কমিয়ে দেয়। অথচ বৈশ্বিক প্রেক্ষাপটে স্বাস্থ্য বাজেটের বড় অংশই পরিচালন খাতে ব্যয় হয়। এই মানসিকতার পরিবর্তন জরুরি বলে তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. এ এন এম বজলুর রশিদ, স্বাস্থ্য শিক্ষা সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, ডব্লিউএইচও প্রতিনিধি ড. রাজেশ নারওয়াল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ড. মো. নূরনবী শেখ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

25 November 2026

পবিত্র নগরী মক্কার দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ‘মক্কা গেট’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

উপজেলা হাসপাতালে ২০ হাজার চিকিৎসক ও ৬০ হাজার নার্স প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০১:২২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬