মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২১ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ঢেলে সাজানো হচ্ছে ঔষধ প্রশাসন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৯:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার প্রতিরোধ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) ঝুঁকি সফলভাবে মোকাবিলায় ঔষধ প্রশাসন অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রযুক্তিগত সহায়তায় অধিদপ্তরের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণ ও প্রয়োজনীয় জনবল বৃদ্ধির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে, যা রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে ভূমিকা রাখবে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) আয়োজিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সার্ভেইল্যান্স: ফলাফল প্রকাশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষের প্রাণহানি ঘটছে কেবল অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ার কারণে, যা জনস্বাস্থ্যের জন্য এক মারাত্মক হুমকি। এই সমস্যা সমাধানে মেডিকেল, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার কারিকুলামে অ্যান্টিবায়োটিকের সুনির্দিষ্ট ব্যবহার ও সংক্রমণ নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, দেশের প্রতিটি উপজেলায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা রেখে ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া ডিজিটালাইজড প্রেসক্রিপশন ও ইলেকট্রনিক হেলথ রেকর্ড চালুর মাধ্যমে চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। মানুষের পাশাপাশি প্রাণিসম্পদ ও মৎস্য খাতে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত প্রয়োগ বন্ধে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পরিবেশ মন্ত্রণালয়কে একসঙ্গে ‘ওয়ান হেলথ’ নীতিতে কাজ করার আহ্বান জানান তিনি।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম পামী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. অ্যান্থনি এসোফোনিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিএনপি কর্মী মকবুল হত্যা: কারাগারে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল

26 November 2026

বগুড়ায় সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ঢেলে সাজানো হচ্ছে ঔষধ প্রশাসন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০৯:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬