ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

তাকওয়া ও সদাচরণই জান্নাত লাভের শ্রেষ্ঠ পাথেয়: মিজানুর রহমান আজহারী

ইসলামে মানুষের সাথে উত্তম আচরণের গুরুত্ব অপরিসীম। প্রখ্যাত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, সুন্দর আচরণের মাধ্যমে একজন মানুষ অন্যের হৃদয় জয় করতে পারে, যা ইসলামের অন্যতম শিক্ষা। শনিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আয়োজিত ‘তৃতীয় ডিআরএমসি ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আজহারী রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী থেকে উদাহরণ টেনে বলেন, মহানবী (সা.) শত্রু-মিত্র নির্বিশেষে সবার সাথে অমায়িক ব্যবহার করতেন। তার এই চারিত্রিক মাধুর্য দেখে ঘোর শত্রুরাও ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল। তিনি একটি হাদিস উল্লেখ করে জানান, তাকওয়া বা আল্লাহর ভয় এবং হুসনুল খুলুক তথা সদাচরণ—এই দুটি গুণই মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। তাই তিনি সবাইকে নিজের চরিত্র সুন্দর করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, সন্তানদের অন্তরে কোরআনের নূর ছড়িয়ে দিতে হবে। ইসলামিক জ্ঞান ও নৈতিকতা না থাকলে মানুষের অন্তর নিস্তেজ হয়ে পড়ে। তিন দিনব্যাপী এই উৎসবে কয়েক হাজার শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

তাকওয়া ও সদাচরণই জান্নাত লাভের শ্রেষ্ঠ পাথেয়: মিজানুর রহমান আজহারী

আপডেট সময় : ১১:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬