ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বাজিতপুরে ফেরিতে ওঠার সময় নদীতে ট্রাক: পিষ্ট হয়ে যুবকের প্রাণহানি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক ঘোড়াউত্রা নদীতে পড়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত আপন বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি ফেরিতে ওঠার চেষ্টা করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে বাজিতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি নদীতে পড়ে যাওয়ার সময় নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

বাজিতপুরে ফেরিতে ওঠার সময় নদীতে ট্রাক: পিষ্ট হয়ে যুবকের প্রাণহানি

আপডেট সময় : ১০:৫০:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬