ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মণ গুড় ধ্বংস, জরিমানা ৫০ হাজার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরির দায়ে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলার কলাবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে প্রায় ১৫ মণ বিষাক্ত গুড় জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে কারখানার মালিক চয়ন সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, অভিযুক্ত ব্যবসায়ী চিনি, ফিটকিরি, নিষিদ্ধ হাইড্রোজ, ময়দা এবং ক্ষতিকর রং ও ফ্লেভার মিশিয়ে খেজুর ও আখের গুড় তৈরি করে আসছিলেন। অভিযানে প্রতিটি ড্রামে পোকা পাওয়া যাওয়ায় এবং জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ পরিবেশ হওয়ায় এই দণ্ড প্রদান করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মণ গুড় ধ্বংস, জরিমানা ৫০ হাজার

আপডেট সময় : ১০:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬