ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

জামালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জামালপুরের নরুন্দি রেল স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে নুরবানু বেগম (৯০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরবানু ওই এলাকার মৃত আক্তারুজ্জামানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি কানে কম শুনতেন এবং চোখেও বেশ অস্পষ্ট দেখতেন। সকালে বাড়ির পাশের রেললাইন পার হওয়ার সময় তিনি দ্রুতগামী ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

জামালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৭:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬