ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

কমলগঞ্জে বর্ণিল আয়োজনে শেষ হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘লাই হারাওবা’ উৎসব

মৌলভীবাজারের কমলগঞ্জে আনন্দঘন ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে মণিপুরি মৈথৈ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘লাই হারাওবা’। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আদমপুরস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।

মণিপুরি লোকবিশ্বাস অনুযায়ী ‘লাই হারাওবা’ শব্দের অর্থ হলো ‘দেবতাদের আনন্দনৃত্য’। এই উৎসবকে মণিপুরি নৃত্যের আদি উৎস হিসেবে বিবেচনা করা হয়। এতে প্রাচীন মিথ বা সৃষ্টিতত্ত্বকে নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। উৎসবের মূল আকর্ষণ ছিল পুরোহিত (মাইবা) ও পুরোহিতানীদের (মাইবী) বিশেষ আচার-অনুষ্ঠান।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উৎসবের মাধ্যমে তারা তাদের হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করেন। পেনার সুর আর ঐতিহ্যবাহী নৃত্যের মূর্ছনায় উৎসবস্থল এক মিলনমেলায় পরিণত হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

কমলগঞ্জে বর্ণিল আয়োজনে শেষ হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘লাই হারাওবা’ উৎসব

আপডেট সময় : ০৪:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬