ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রের মৃত্যু, ১৯ ঘণ্টায়ও মেলেনি পরিচয়

মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সী এক মাদরাসাছাত্র। তবে দুর্ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও নিহত ওই কিশোরের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। গত শুক্রবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কুডিব্রিজ এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, টেকেরহাট বন্দর থেকে একটি থ্রি-হুইলারে করে নিজ গন্তব্যে ফিরছিল ওই কিশোর। পথে আলমদস্তার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আঘাতের তীব্রতায় নিহতের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্তে জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে মরদেহটি মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন মাদরাসায় যোগাযোগ করার পাশাপাশি স্থানীয়দের সহায়তা কামনা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রের মৃত্যু, ১৯ ঘণ্টায়ও মেলেনি পরিচয়

আপডেট সময় : ০৪:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬