ইরানের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সান লেই নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে বলেন, ওয়াশিংটনের এই ধরনের আগ্রাসী পদক্ষেপ বিশ্বকে পুনরায় একটি বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এ সময় মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের সাথে চীনের প্রতিনিধিদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
মার্কিন রাষ্ট্রদূতের অভিযোগ ছিল, ইরান ও ইয়েমেনের হুথিদের কাছে সামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমন পণ্য সরবরাহে চীন বাধা দিচ্ছে না। এর জবাবে চীনা রাষ্ট্রদূত সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে জানান, চীন কঠোরভাবে রপ্তানি নিয়ন্ত্রণ নীতি মেনে চলে। আন্তর্জাতিক অঙ্গনে দুই পরাশক্তির এই কূটনৈতিক দ্বন্দ্ব বিশ্ব রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে।
রিপোর্টারের নাম 























