কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে বড় ধরনের সতর্কবার্তা দিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেল্লা। তিনি জানিয়েছেন, এআই মডেলের সাথে কাজ করতে গিয়ে অনেক প্রতিষ্ঠান অনিচ্ছাকৃতভাবে তাদের নিজস্ব মূল্যবান ও গোপন ব্যবসায়িক জ্ঞান সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে তুলে দিচ্ছে। এই প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের মেধাসম্পদ ও প্রতিযোগিতামূলক সক্ষমতা হারানোর ঝুঁকি তৈরি করছে।
নাদেল্লা একে নোবেলজয়ী অর্থনীতিবিদ কেনেথ অ্যারোর ‘ইনফরমেশন প্যারাডক্স’-এর সাথে তুলনা করেছেন। তার মতে, এআই সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো গ্রাহকের তথ্য ও কাজের ধরন থেকে ক্রমাগত নতুন তথ্য শিখছে, কিন্তু গ্রাহক প্রতিষ্ঠানগুলো জানে না তাদের মেধাসম্পদ কীভাবে ব্যবহৃত হচ্ছে। তাই এআই ব্যবহারের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব ‘লার্নিং লুপ’ বা জ্ঞানের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং নতুন ধরনের নিরাপত্তা কাঠামো বা ‘ট্রাস্ট বাউন্ডারি’ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রিপোর্টারের নাম 
























