ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক

যশোরের অভয়নগরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় করুণা কান্তি মন্ডল (৯০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে যশোর-খুলনা রেলপথের সরদার মিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত করুণা কান্তি মণিরামপুর উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। শনিবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর তিনি রেললাইনে হাঁটছিলেন। এ সময় যশোরগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবার জানায়, তিনি দীর্ঘকাল শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং অবসরের পর থেকেই নানা শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছিলেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক

আপডেট সময় : ০৪:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬