ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে চার যানের সংঘর্ষ: ট্রাকের স্টিল বান্ডেলের চাপায় পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে চারটি যানবাহনের ভয়াবহ সংঘর্ষে এক পথচারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ (১৮) দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে যানজটের কারণে গাড়িগুলো ধীরগতিতে চলছিল। এ সময় একটি কাভার্ডভ্যান সামনে থাকা পিকআপকে ধাক্কা দিলে পেছনে থাকা স্টিল বোঝাই ট্রাক ও অপর একটি কাভার্ডভ্যানের মধ্যে চেইন সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক থেকে প্রায় ৫ টন ওজনের একটি স্টিলের বান্ডেল ছিটকে পড়ে এক পথচারীর ওপর। এতে তিনি পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ মারা যান। জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

মিরসরাইয়ে চার যানের সংঘর্ষ: ট্রাকের স্টিল বান্ডেলের চাপায় পথচারী নিহত

আপডেট সময় : ১২:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬