রাজবাড়ীর গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে অংশগ্রহণ করে। অভিযানে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল জনসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য বিভাগ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং জাটকা নিধন রোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, জাটকা রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর। অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
রিপোর্টারের নাম 

























