ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ঋণের বোঝা সইতে না পেরে তানোরে গৃহবধূর আত্মহত্যা

রাজশাহীর তানোর উপজেলায় ঋণের চাপ সইতে না পেরে পারুল (৪০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার যোগিশো গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত পারুল ওই গ্রামের বাসিন্দা মো. জামাল উদ্দীনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঋণ সংক্রান্ত জটিলতা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে শুক্রবার সকালে তিনি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের কারণেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

ঋণের বোঝা সইতে না পেরে তানোরে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০৯:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬