গাজীপুরের টঙ্গীতে নাশকতার চেষ্টার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে সাতাইশ চৌরাস্তা ধরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নিয়ামুল হাসান নাহিদ (১৬) গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত। তিনি টঙ্গীর সাতাইশ চৌরাস্তা এলাকার হাকিম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সাতাইশ চৌরাস্তা ধরপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাহিদকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় নাশকতার চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে নাহিদকে গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























