ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

শরীয়তপুরে ভুয়া প্রাণিচিকিৎসকের কারাদণ্ড: ১৫ দিনের জন্য শ্রীঘরে ইলিয়াস

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে এক ভুয়া প্রাণিচিকিৎসককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সনদবিহীন এই চিকিৎসককে পশু চিকিৎসায় অবহেলার অভিযোগে এই দণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ইমরান হোসেনের অভিযোগের ভিত্তিতে সখিপুর থানার রাড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে ভুয়া প্রাণিচিকিৎসক ইলিয়াস মিয়াকে আটক করা হয়। পরে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে,এম রাফসান রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন।

কে,এম রাফসান রাব্বি জানান, অভিযুক্ত ইলিয়াস মিয়া কোনো প্রকার বৈধ সনদ ছাড়াই পশু চিকিৎসা দিয়ে আসছিলেন এবং তার চিকিৎসায় পশু মারা যাওয়ার অভিযোগ ছিল। বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ অনুযায়ী তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

আটক ইলিয়াস মিয়া উপজেলার রাড়িকান্দি গ্রামের বাসিন্দা এবং উচ্চ মাধ্যমিক পাশ হলেও তার পশু চিকিৎসার কোনো বৈধ সনদ ছিল না বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউআইইউতে আন্তর্জাতিক ‘বিইএআর সামিট’: প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শরীয়তপুরে ভুয়া প্রাণিচিকিৎসকের কারাদণ্ড: ১৫ দিনের জন্য শ্রীঘরে ইলিয়াস

আপডেট সময় : ০৫:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬