ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে দেশব্যাপী র্যাবের অভিযান: ৩.৫৩ লাখ টাকা জরিমানা

ভোজ্য তেলের কৃত্রিম সংকট, বাজারে অস্থিরতা সৃষ্টি এবং অবৈধ মজুদের বিরুদ্ধে সমন্বিত অভিযান জোরদার করেছে র্যাব ও সংশ্লিষ্ট প্রশাসন। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দেশব্যাপী পরিচালিত অভিযানে মোট ২০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে প্রায় ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুদ চিহ্নিত করা হয় এবং বিভিন্ন অপরাধে মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ফেনী জেলার ইসলাম রোড এলাকায় একটি ভোজ্য তেলের গুদামে অবৈধ মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে রাজধানীর পল্টন, শান্তিনগর, নয়াপল্টন ও পুরান পল্টন এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ীদের অতিরিক্ত মজুদ ও বাড়তি দামে বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

যশোরের কোতোয়ালি এলাকায় ‘মেসার্স নওয়াব মিল’-এ ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রংপুরে বাজার মনিটরিং জোরদার করে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকার সাভার, পল্লবী, শাহ আলী ও কক্সবাজারে পরিচালিত অভিযানে তেলের মজুদে বড় ধরনের অনিয়ম না পাওয়া গেলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। শ্যামপুরের জুরাইন বাজারে পৃথক অভিযানে সরকারি এমএস চালের ১ হাজার ৭০৫ বস্তা ও ৫০০ বস্তা আটা অবৈধভাবে মজুদের দায়ে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। জব্দকৃত পণ্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ হাজার ৫০০ লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নরসিংদীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ঢাকার ডেমরা এবং হবিগঞ্জে পৃথক অভিযানে অবৈধ উৎপাদন, মজুদ, ভিন্ন ব্র্যান্ডের লেবেল ব্যবহার এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে দেশব্যাপী র্যাবের অভিযান: ৩.৫৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০২:২২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬