ঢাকা ১০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি: চার মৌয়াল উদ্ধার হলেও এখনো নিখোঁজ ৪

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চারজন মৌয়াল এখনো নিখোঁজ রয়েছেন। গত ৬ এপ্রিল সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে বন বিভাগ, কোস্ট গার্ড ও বিজিবি যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। নিখোঁজ মৌয়ালরা হলেন—আকবর, ওলিউর রহমান, মিকাইল হোসেন ও ইকরামুল কবির। তারা সবাই শ্যামনগর উপজেলার বাসিন্দা।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল বৈধ পাস নিয়ে তারা মধু সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করেছিলেন। আকস্মিক ঝড়ের মুখে পড়ে তাদের নৌকাটি ডুবে গেলে চারজন কোনোমতে সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি চারজন নিখোঁজ হয়ে যান। বন বিভাগের একটি উদ্ধারকারী দল বর্তমানে দুর্ঘটনাস্থলে অবস্থান করছে। নিখোঁজ মৌয়ালদের পরিবারে এখন চরম উদ্বেগ ও শোকের মাতম চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি নারী হলের সান্ধ্য আইন শিথিল ও ডিজিটাল নিরাপত্তা গেট স্থাপনের দাবি ডাকসুর

সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি: চার মৌয়াল উদ্ধার হলেও এখনো নিখোঁজ ৪

আপডেট সময় : ১০:৪৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬