ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনে অভিযান: সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল জব্দ, আটক ২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কালোবাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতার মালিকানাধীন একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। মহাদেবপুর এলাকায় অবস্থিত ‘রুমি ফিলিং স্টেশন’ থেকে অবৈধভাবে পেট্রোল বিক্রির সময় পাম্পের ম্যানেজার ও এক ক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। প্রতিষ্ঠানটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম খানের মালিকানাধীন বলে জানা গেছে।

অভিযান সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ডিপো থেকে আনা প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল পাম্পে মজুত না করে গোপনে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ২১টি ড্রাম ভর্তি এই বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত জ্বালানি তেল সরকারি নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনে অভিযান: সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল জব্দ, আটক ২

আপডেট সময় : ০৮:৩৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬