ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রংপুরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ: যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রংপুর মহানগরীতে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাকিব (২০) নামে এক যুবদল নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রাকিব নগরীর ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের প্রস্তাবিত কমিটির সহ-সংগঠনিক সম্পাদক এবং বৈরাগী পাড়ার আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নগরীর মাছুয়াপাড়া মোড় এলাকায় একদল দুর্বৃত্ত রাকিবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান জানান, প্রাথমিক তদন্তে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মুমিন ও তার সহযোগীরা এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

নিহতের বাবা আব্দুস সামাদ অভিযোগ করেন, এর আগেও গত বছর মুমিন তার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। সে সময় মামলা করা হলেও পুলিশ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আজ তার ছেলেকে প্রাণ হারাতে হলো। ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

রংপুরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ: যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬