ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

শেরপুর-৩ উপনির্বাচনে জামায়াতের বর্জন: অভিযোগ তদন্তের নির্দেশ ইসি সচিবের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই অভিযোগগুলো খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, প্রতিবেদন হাতে পাওয়ার পর কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বৃহস্পতিবার বিকেলে ইসি সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “ভোট বর্জনের খবর আমি পৌনে ৪টায় শুনেছি। জাল ভোটের কারণে তারা বয়কট করেছে। সারাদিন ভোট চলার পর এখন শেষ হওয়ার মাত্র ২০ মিনিট আগে জাল ভোট বলে বর্জন করা, এটা তাদের রাজনৈতিক ব্যাপার। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।” তবে তিনি কর্মকর্তাদের দ্রুত প্রতিবেদন জমা দিতে এবং ফলাফল প্রকাশে যেন বিলম্ব না হয়, সেদিকে খেয়াল রাখতে নির্দেশ দিয়েছেন।

এর আগে দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, উপনির্বাচনে ভোট কারচুপি, জালভোট প্রদান, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং সকালেই ফলাফল শিটে জোরপূর্বক সই নেওয়ার মতো ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা সকালেই ফলাফল শিটে স্বাক্ষর করিয়ে নেন এবং পরে জালভোট দেওয়া হয়, এজেন্টদেরও বের করে দেওয়া হয়।

দুপুর ১২টা পর্যন্ত শেরপুরের ১৩টি কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, পুলিশ, সেনাবাহিনী ও রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি আরও অভিযোগ করেন, মহিলা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে, দলের কর্মীদের মারধর করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন এ বিষয়ে অসহায়ত্ব প্রকাশ করেছে। জামায়াতের পক্ষ থেকে গুরুতর অনিয়ম হওয়া কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় ভোটের ব্যবস্থা করা এবং সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

শেরপুর-৩ উপনির্বাচনে জামায়াতের বর্জন: অভিযোগ তদন্তের নির্দেশ ইসি সচিবের

আপডেট সময় : ০৭:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬