ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মাদারীপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (১১) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রবিউল কালকিনি পৌরসভার মজিদবাড়ি ভুরঘাটা এলাকার ফল ব্যবসায়ী খোকন সরদারের ছেলে এবং স্থানীয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে কালকিনি পৌরসভার দক্ষিণ গোপালপুর এলাকায় একটি ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে যায় রবিউল। ওই ভবনের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারে ঘুড়িটি আটকে যায়। সেটি ছাড়াতে গিয়ে রবিউল সরাসরি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

কালকিনি থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেদ্দায় সৌদি যুবরাজ ও শাহবাজ শরিফের বৈঠক: গুরুত্ব পেল আঞ্চলিক স্থিতিশীলতা

মাদারীপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট সময় : ০৬:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬