ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চট্টগ্রামে শিশু ফাহিমকে গুলি করা সেই ‘শ্যুটার ফারুক’ পাহাড় থেকে গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পথচারী শিশু ফাহিম গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ‘শ্যুটার ফারুক’কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার চার দিন পর কক্সবাজারের চকরিয়া উপজেলার একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, গত শনিবার রাতে বাকলিয়ার মিয়াখান নগর এলাকায় মোরশেদ খান ও শওকত গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় ১৩ বছর বয়সী কিশোর ফাহিম এলোপাতাড়ি গুলিতে বিদ্ধ হয়। তার দুই উরুতে গুলি লাগে এবং বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার পর থেকেই ফারুক পলাতক ছিল। তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় শর্টগান উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে চকরিয়ার হারবাং ইউনিয়নের গহিন পাহাড়ে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ফারুকসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

চট্টগ্রামে শিশু ফাহিমকে গুলি করা সেই ‘শ্যুটার ফারুক’ পাহাড় থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬