ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ: ফলাফল শিটে আগাম স্বাক্ষর ও ব্যালটে অগ্রিম সিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ফলাফল শিটে আগাম স্বাক্ষর এবং ব্যালট পেপারে অগ্রিম সিল দেওয়ার মতো গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও সিটি বালিকা বিদ্যালয়ে এই অনিয়ম ধরা পড়ে।

জানা যায়, জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল বেলা সাড়ে ১১টায় ওই স্কুলগুলো পরিদর্শনে গিয়ে অভিযোগ করেন যে, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টদের কাছ থেকে ভোটগ্রহণ শেষে পূরণীয় ফলাফল শিটে আগাম স্বাক্ষর নিচ্ছিলেন। নির্বাচনি নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার কথা থাকলেও, সকালে এই স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়।

অভিযুক্ত কর্মকর্তা এবং সরকারি আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের শিক্ষক নূর ইসলাম প্রথমে কাজের চাপ কমাতে ও সময় সাশ্রয়ের জন্য আগেভাগে স্বাক্ষর নেওয়ার কথা বললেও, বিষয়টি জানাজানি হওয়ার পর ম্যাজিস্ট্রেট ও সংবাদমাধ্যমের উপস্থিতিতে তিনি নিজের ভুল স্বীকার করেন। তিনি মেনে নেন যে, ফলাফল নির্ধারণের আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া একটি দণ্ডনীয় অপরাধ এবং এটি নির্বাচনি আইন ও বিধিমালার পরিপন্থী।

এই ঘটনার পর সেখানে উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ফরম-১৬ জব্দ করেন এবং উপস্থিত সবার সামনে সেগুলো ছিঁড়ে ফেলেন। ম্যাজিস্ট্রেট স্পষ্টভাবে জানান, আগাম স্বাক্ষর নেওয়ার ঘটনাটি একটি গুরুতর প্রশাসনিক আইনের লঙ্ঘন। এ ঘটনায় তিনি ওই প্রিসাইডিং কর্মকর্তাকে কঠোরভাবে সতর্ক করেন। তবে সদর নির্বাচন অফিসের কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল এটিকে একটি ভুল বলে মন্তব্য করেন, কোনো অপরাধ নয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন দুটি আসনে নির্বাচিত হওয়ায় বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন, যার ফলে সেখানে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলা রিটার্নিং অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত এই আসনে ১৮ শতাংশ ভোট পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ: ফলাফল শিটে আগাম স্বাক্ষর ও ব্যালটে অগ্রিম সিল

আপডেট সময় : ০৩:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬