ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

আবু সাঈদ হত্যায় ন্যায়বিচারের দাবি: আসামিদের ফাঁসি চাইলেন দুই ভাই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়েছেন তার দুই ভাই রমজান আলী ও আবু হোসেন। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার রায় শুনতে এসে তারা এই দাবি জানান।

ট্রাইব্যুনালে প্রবেশের সময় আবু সাঈদের মেজো ভাই আবু হোসেন বলেন, ‘আজ এ মামলার রায় হবে। আমরা চাই আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। যারা এখনো পলাতক, তাদের দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করা হোক।’ বড় ভাই রমজান আলী বলেন, ‘আমরা বিচার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। আশা করি, আমাদের চাওয়া অনুযায়ী ভাইয়ের হত্যাকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

আবু সাঈদ হত্যায় ন্যায়বিচারের দাবি: আসামিদের ফাঁসি চাইলেন দুই ভাই

আপডেট সময় : ০১:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬