ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

প্রধান বিচারপতি আট দিনের ছুটিতে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়ে প্রশ্ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা: প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আজ বৃহস্পতিবার থেকে আট দিনের জন্য ছুটিতে যাচ্ছেন। এই সময়ে তিনি মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ করবেন। আগামী ১৬ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। প্রধান বিচারপতির অনুপস্থিতিতে কে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংবিধান অনুযায়ী, জ্যেষ্ঠতা অনুসারে বিচারপতি মো. আশফাকুল ইসলামের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনের কথা। তবে, গত ডিসেম্বরে প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর দায়িত্ব গ্রহণ এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ দায়েরের পর থেকে বিচারপতি মো. আশফাকুল ইসলাম আর আদালতে বসছেন না।

অভিযোগে জানা যায়, বিচারপতি মো. আশফাকুল ইসলাম একটি অর্থঋণ মোকদ্দমা থেকে উদ্ভূত রিটে ব্যাংককে শুনানির সুযোগ না দিয়ে রায় প্রচার করে বন্ধকী সম্পত্তি ও বন্ধকদাতার নাম বাদ দেওয়ার আদেশ দেন। এছাড়া, আরেকটি রিট মামলায় তিনি ১১৯ একর জমির দলিল নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারকে নির্দেশ দেন, যদিও জমির স্বত্ব নিয়ে প্রশ্ন ছিল। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগ বিচারপতি আশফাককে তিরস্কার করে তার আদেশ বাতিল করে দিয়েছিলেন।

বিচারপতি আশফাকুল ইসলাম এর আগেও দুটি রিটের রায়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর তদন্ত এখনো শেষ হয়নি বলে জানা গেছে। অভিযোগ দায়ের এবং বর্তমান প্রধান বিচারপতির শপথ গ্রহণের পর থেকে তিনি আর আদালতে বসেননি। ছুটির দরখাস্তে তিনি মায়ের অসুস্থতার কথা উল্লেখ করলেও তার মা গত ২ মার্চ ইন্তেকাল করেছেন।

সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রধান বিচারপতির অনুপস্থিতিতে জ্যেষ্ঠতা অনুসারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনের বিধান রয়েছে। তবে, প্রধান বিচারপতির এই ছুটি আদালতের অবকাশকালীন সময়ে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

প্রধান বিচারপতি আট দিনের ছুটিতে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০১:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬