ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: রেলের উন্নয়নে বড় উদ্যোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেলওয়ের অধীনে এই বছর ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

রেলপথ মন্ত্রী জানান, প্রকল্পের আওতায় জুন ২০২৬ থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে বলে আশা করা যায়। এই কোচগুলো প্রাপ্তি সাপেক্ষে বাংলাদেশ রেলওয়ে নতুন ট্রেন পরিচালনার জন্য রুট নির্ধারণে উদ্যোগ গ্রহণ করবে।

তিনি আরও জানান, বর্তমানে দেশে ৩,৪২৮.০৯ কিলোমিটার রেলপথ রয়েছে, যার মধ্যে মিটারগেজ এক হাজার ৫৯১.৪৩ কিলোমিটার, ব্রডগেজ এক হাজার ৬৬.৬০ কিলোমিটার এবং ডুয়েলগেজ ৭৭০.০৬ কিলোমিটার। এছাড়াও বিভিন্ন প্রকল্পের অধীনে ব্রডগেজ এবং ডুয়েলগেজ নতুন রেললাইন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রম চলমান আছে।

বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর সাথে ১৫টি আন্তঃনগর ট্রেন চালু আছে। ভারত থেকে কোচসমূহ আসা শুরু হলে ঢাকা থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

যাত্রীদের আরামদায়ক ট্রেন ভ্রমণ নিশ্চিত এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে অদূর ভবিষ্যতে ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের জন্য প্রকল্প অনুমোদনের কাজ চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিলে সংসদের সিলমোহর: রাজপথে নয়, লড়াই এবার উচ্চ আদালতে?

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: রেলের উন্নয়নে বড় উদ্যোগ

আপডেট সময় : ০১:৪৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬