ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

৪০ দিনের নিষেধাজ্ঞা শেষে মুসল্লিদের জন্য খুলে দেওয়া হলো আল-আকসা মসজিদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দীর্ঘ ৪০ দিন ইসরায়েলি কর্তৃপক্ষের বিধিনিষেধের কবলে থাকার পর অবশেষে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় জেরুজালেম ইসলামিক ওয়াকফ বিভাগ এই তথ্য নিশ্চিত করে। বৃহস্পতিবার ভোর থেকেই কোনো ধরনের সংখ্যাগত বাধা ছাড়াই হাজার হাজার মুসল্লি ফজরের নামাজে অংশ নিতে মসজিদে সমবেত হন।

নিরাপত্তা ও জরুরি অবস্থার অজুহাত দেখিয়ে এতদিন মসজিদটি বন্ধ রাখা হয়েছিল। এই সময়কালে ইসরায়েলি বাহিনী পুরনো শহরের প্রবেশপথগুলোতে কঠোর সামরিক পাহারা বসিয়েছিল। এমনকি ইহুদিদের ধর্মীয় উৎসবের সুযোগে উগ্রপন্থীরা মসজিদের ভেতরে প্রবেশের চেষ্টা ও উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

৪০ দিনের নিষেধাজ্ঞা শেষে মুসল্লিদের জন্য খুলে দেওয়া হলো আল-আকসা মসজিদ

আপডেট সময় : ১০:২৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬