ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

যুদ্ধবিরতির ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১৮২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি ঘোষণার মাত্র এক দিন পার হতেই লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারের এই হামলায় অন্তত ১৮২ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এর পাল্টা জবাবে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে, যার ফলে শান্তিচুক্তির ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইসরায়েল যদি হামলা বন্ধ না করে তবে তাদের চরম মূল্য দিতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা দিলেও লেবানন ইস্যুকে তিনি ভিন্ন প্রেক্ষাপট হিসেবে বর্ণনা করেছেন। গত ছয় সপ্তাহে লেবাননে অন্তত দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

যুদ্ধবিরতির ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১৮২

আপডেট সময় : ১০:২৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬