ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওয়াশিংটনকে এক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে এখন হয় যুদ্ধবিরতির পথে হাঁটতে হবে অথবা ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে অংশ নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করে জানান, এই দুটি বিষয় কখনোই একসঙ্গে চলতে পারে না।
আরাগচি তার পোস্টে উল্লেখ করেন, বিশ্ব বর্তমানে লেবাননে সংঘটিত হওয়া ভয়াবহতা প্রত্যক্ষ করছে। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের ওপর। দেশটি তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না, সেটিই এখন দেখার বিষয়। উল্লেখ্য, দীর্ঘ এক মাস যুদ্ধের পর সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল।
রিপোর্টারের নাম 























