ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

লেবাননে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাল সিরিয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক বর্বরোচিত বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে প্রতিবেশী দেশ সিরিয়া। দামেস্ক এই হামলাকে ‘ভ্রাতৃপ্রতিম’ জাতির ওপর নগ্ন আগ্রাসন হিসেবে অভিহিত করে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই ধারাবাহিক হামলা আন্তর্জাতিক আইন, মানবিক আইন এবং জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালার চরম লঙ্ঘন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রণালয়টি বিশ্ব সম্প্রদায়কে এই আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানায়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মাত্র ১০ মিনিটের ব্যবধানে ইসরায়েলি বাহিনী লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে। এর মধ্যে রাজধানী বৈরুত ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সবশেষ তথ্য অনুযায়ী, এই হামলায় ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন এক হাজার ১৬০ জনের বেশি নাগরিক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

লেবাননে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাল সিরিয়া

আপডেট সময় : ০৮:১৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬