ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

লেবাননে ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে আন্তর্জাতিক রেড ক্রসের তীব্র নিন্দা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

লেবাননের জনবহুল এলাকাগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক ভয়াবহ হামলা ও ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, তীব্রতর এই সামরিক অভিযান লেবাননকে এক চরম মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।

আইসিআরসি’র লেবানন প্রধান অ্যাগনেস ধুর বলেন, যখন দেশটির সাধারণ মানুষ একটি যুদ্ধবিরতি চুক্তির আশায় দিন গুনছিল, ঠিক তখনই নতুন করে প্রাণঘাতী হামলার ঢেউ শুরু হয়। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। যারা নিরাপদে বাড়ি ফেরার স্বপ্ন দেখছিলেন, তারা এখন প্রিয়জনদের সন্ধানে অথবা আশ্রয়ের খোঁজে হাসপাতালে ও রাস্তায় হন্যে হয়ে ঘুরছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বৈরুতসহ বিভিন্ন শহরে ভারী বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানো হয়েছে, যা বেসামরিক নাগরিকদের জন্য চরম ঝুঁকিপূর্ণ ছিল। পর্যাপ্ত সতর্কতা ছাড়াই চালানো এসব হামলায় শত শত মানুষ হতাহত হয়েছেন। আইসিআরসি সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

লেবাননে ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে আন্তর্জাতিক রেড ক্রসের তীব্র নিন্দা

আপডেট সময় : ০৬:১৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬