মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী ও নির্ভরযোগ্য শান্তি প্রক্রিয়া নিশ্চিত করতে হলে যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা জরুরি বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি মনে করেন, অঞ্চলটিতে সংঘাত নিরসনের এটিই সবচেয়ে কার্যকর পথ।
সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে ম্যাক্রোঁ বলেন, লেবাননকে বাদ দিয়ে কোনো সমঝোতা টেকসই হবে না। একটি বিশ্বাসযোগ্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য এটি একটি অত্যাবশ্যকীয় শর্ত। ফরাসি প্রেসিডেন্টের মতে, দীর্ঘমেয়াদী শান্তির স্বার্থে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার মতো বিষয়গুলোকেও আলোচনার টেবিলে রাখা প্রয়োজন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের বিরোধিতা করে আসছেন। এর আগে হরমুজ প্রণালিতে যৌথ সামরিক অভিযানের প্রস্তাবকেও তিনি অবাস্তব বলে আখ্যা দিয়েছিলেন। তার মতে, আলোচনার মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে টেকসই স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।
রিপোর্টারের নাম 






















