লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব ধরনের সহযোগিতা চুক্তি স্থগিত করার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মানবতা লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি এই দাবি জানান।
সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, লেবাননে ইসরায়েলি হামলায় কয়েকশ মানুষের প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নেতানিয়াহুর এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে। তিনি আরও জোর দিয়ে বলেন, এখন সময় এসেছে ইসরায়েলের এই দায়মুক্তির অবসান ঘটানোর এবং তাদের ওপর কার্যকর চাপ সৃষ্টি করার।
উল্লেখ্য, ২০০০ সালে স্বাক্ষরিত ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তির মাধ্যমে দুই পক্ষের মধ্যে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক পরিচালিত হয়। স্পেনের প্রধানমন্ত্রী মনে করেন, বর্তমান পরিস্থিতিতে এই চুক্তি বজায় রাখা আন্তর্জাতিক নৈতিকতার পরিপন্থী। তিনি অবিলম্বে লেবাননকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 






















