ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রাজধানীর দারুস সালামে পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্তের হামলায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে মিরপুর-১ নম্বর কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন গাড়িচালক সুমন (২৮) ও তার সহকারী শুভ (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাব্বি, চান্দু ও ইমরানসহ ১০-১২ জনের একটি সশস্ত্র দল হঠাৎ করে তাদের ওপর আক্রমণ চালায়। হামলায় সুমনের পেট, পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। অন্যদিকে শুভর পা ও পিঠে গুরুতর জখম রয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শেরেবাংলা নগর হাসপাতালে নিয়ে গেলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

রাজধানীর দারুস সালামে পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৪:০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬