ইরানকে যারা সামরিক সরঞ্জাম সরবরাহ করবে, তাদের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কঠোর বার্তা দিলেন তিনি।
ট্রাম্প তার পোস্টে স্পষ্ট করে বলেন, কোনো দেশ ইরানকে অস্ত্র দিলে যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানি করা সব পণ্যের ওপর কোনো প্রকার ছাড় ছাড়াই এই শুল্ক কার্যকর করা হবে। যদিও তিনি সুনির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে ধারণা করা হচ্ছে তার এই হুঁশিয়ারি মূলত চীন ও রাশিয়ার দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অতীতে ইরানকে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো প্রযুক্তি সরবরাহের অভিযোগ রয়েছে এই দুই দেশের বিরুদ্ধে। তবে বেইজিং ও মস্কো বরাবরই তেহরানকে সরাসরি অস্ত্র দেওয়ার বিষয়টি অস্বীকার করে আসছে। ট্রাম্পের এই নতুন ঘোষণা বিশ্ব রাজনীতি ও বাণিজ্যে নতুন উত্তাপ ছড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 






















