লেবাননে একদিনে ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা ও বিপুল সংখ্যক প্রাণহানিকে ‘নৃশংস’ ও ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বুধবারের এই হামলায় অন্তত ২৫৪ জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
এক বিবৃতিতে তুর্ক বলেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কয়েক ঘণ্টার মধ্যেই এই ধরনের বড় মাত্রার হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি একটি ভঙ্গুর শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করে দিচ্ছে। তিনি প্রতিটি পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানান।
জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা জোর দিয়ে বলেন, যেকোনো সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। হামলার ক্ষেত্রে আনুপাতিকতা এবং সতর্কতা বজায় রাখা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি, যা লঙ্ঘন করা যুদ্ধাপরাধের শামিল।
রিপোর্টারের নাম 





















