ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে ঢাকার আনুষ্ঠানিক অনুরোধ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে ঢাকা। বুধবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই দাবি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন অমীমাংসিত ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গেও পৃথক বৈঠক করেন। এসব আলোচনায় বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা উল্লেখ করে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়। এছাড়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে ভারতীয় পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও সহজ করা হবে। এছাড়া বাংলাদেশে ডিজেল ও সার রপ্তানি বাড়ানোর অনুরোধের প্রেক্ষিতে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করতে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে মেট্রোরেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকছে

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে ঢাকার আনুষ্ঠানিক অনুরোধ

আপডেট সময় : ১০:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬