প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সুজন মাহমুদ। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি এবং তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও এখনো নির্ধারিত হয়নি।
বুধবার (৮ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানান সুজন মাহমুদ। তিনি এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এর আগে ‘প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী’ শিরোনামে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনে প্রধানমন্ত্রীর প্রথম সফরের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথাও উল্লেখ করা হয়। এতে লেখা হয়, ‘প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। আগামী মে মাসের ১০ তারিখের মধ্যে এ সফর অনুষ্ঠিত হতে পারে। সে লক্ষ্য নিয়ে কাজ করছে দিল্লি।’ যদিও এসব তথ্য সঠিক নয় বলে পরে জানা যায়।
রিপোর্টারের নাম 






















