নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেছেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ধারাবাহিক শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদেরও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, প্রশিক্ষিত ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শিক্ষা ব্যবস্থায় এক বিরাট পরিবর্তন আনতে পারে এবং এই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করে আমাদের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করা অত্যন্ত জরুরি।
বুধবার এনইইউবি-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। এই অনুষ্ঠানটি শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারকরণ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উৎসর্গীকৃত ছিল। প্রশিক্ষণ ও সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম এবং সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে এবং সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক রথীন্দ্র চন্দ্র গোপ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























