লেবানন ও ইরান ইস্যুতে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার টেলিফোনে দুই নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ আলাপচারিতা সম্পন্ন হয়। আরাগচি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আলাপকালে আরাগচি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের কার্যকর ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে লেবানন সংকটে পাকিস্তানের প্রচেষ্টার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফোনালাপে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে একে অপরের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইসরায়েলি আগ্রাসন বন্ধে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে মুসলিম বিশ্বের সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের এই ইতিবাচক অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন।
রিপোর্টারের নাম 






















