ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ফেনীতে পুলিশ পরিচয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণচেষ্টা, ৬ যুবক গ্রেফতার

ফেনীতে পুলিশ পরিচয়ের আড়ালে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টার সময় হাতেনাতে ছয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের একটি মাদ্রাসার সামনে থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লার চৌদ্দগ্রামের পলাশ হোসেন ওরফে ইউনুছ মিয়া, মোহাম্মদ শাওন, পলাশ আহাম্মদ, মিনহাজুল আলম তামিম, আবদুল আহাদ মেজবাহ এবং ফেনীর ইমরান হোসেন রিহান। পুলিশ জানায়, অভিযুক্তরা একটি হাইয়েস গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার জন্য মাদ্রাসার সামনে ওত পেতে ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীকে অপহরণের পরিকল্পনা করেছিল তারা। এলাকায় প্রভাব বিস্তার ও আতঙ্ক ছড়াতে তারা পুলিশের পরিচয় ব্যবহার করেছিল। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

ফেনীতে পুলিশ পরিচয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণচেষ্টা, ৬ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬