ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতি লঙ্ঘন শান্তি প্রক্রিয়ার চেতনাকে ক্ষুণ্ন করছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, সংঘাতপূর্ণ বিভিন্ন এলাকায় “অল্প কয়েকটি স্থানে” যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে, যা শান্তি প্রক্রিয়ার চেতনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।

তিনি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, “সংঘাতপূর্ণ এলাকার কয়েকটি স্থানে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা শান্তি প্রক্রিয়ার চেতনাকে ক্ষুণ্ন করছে। আমি আন্তরিক ও দৃঢ়ভাবে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি—সম্মতিসূচক সিদ্ধান্ত অনুযায়ী দুই সপ্তাহের জন্য সংযম প্রদর্শন করুন এবং যুদ্ধবিরতি মেনে চলুন, যাতে কূটনীতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে নেতৃত্ব দিতে পারে।”

উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক নূর

যুদ্ধবিরতি লঙ্ঘন শান্তি প্রক্রিয়ার চেতনাকে ক্ষুণ্ন করছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬